ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক ফাগুন হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

সাংবাদিক ফাগুন হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

অনলাইন পত্রিকা প্রিয় ডটকমের সহ-সম্পাদক এহসান ইবনে রেজা ফাগুনের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টামূলক শাস্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শেরপুর প্রেসক্লাবের আয়োজনে ২৫ মে দুপুরে শহরের থানা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা, বাংলাদেশ মানবাধিকার কমিশন, সৃষ্টি হিউম্যান রাইটস, শেরপুর কলেজ ডিবেটিং ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে তরুণ সাংবাদিক ফাগুনের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টামূলক শাস্তির দাবি জানান।

নিহত সাংবাদিক এহসান রেজা ফাগুন, শেরপুরে কর্মরত এনটিভির সাংবাদিক কাকন রেজার বড় ছেলে। গত ২১ মে অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজে নিয়োগ পরীক্ষা দিয়ে শেরপুরে ফেরার পথে ট্রেনে দুর্বৃত্তের হাতে নিহত হন তিনি। পরে জামালপুরে রেল লাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিনই ময়নাতদন্ত শেষে অজ্ঞাত মরদেহ হিসেবে আঞ্জুমান মুফিদুলের মাধ্যমে কবর দেওয়ার সময় তার পরিচয় শনাক্ত করে তার পরিবার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

সাংবাদিক ফাগুন হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

আপডেট সময় ০৫:১৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯