ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ দিয়ে নজরদারি করবে আনসার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত দুর্গাপূজা : অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র উপহার দিলেন ছাত্রদলনেতা মাহমুদুল ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন দ্রুত ঘোষণা করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক : তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান বলেছেন, বর্তমান সরকার নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নে খুবই আন্তরিক। নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন দ্রুত ঘোষণা করা হবে।

তিনি বলেন, ‘সরকার মিডিয়া বান্ধব। এই সরকারের সময়ে মিডিয়া সম্পূর্ণ স্বাধীন। তথ্য মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী হিসেবে আমার কাছে যতটা খবর আছে, বা আমি যতটা শুনেছি, নবম ওয়েজ বোর্ড দ্রুত হয়ে যাবে।’

তথ্য প্রতিমন্ত্রী ২২ মে সচিবালয়ে সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। নবনিযুক্ত তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসানের সাথে সাংবাদিকদের পরিচিতি হওয়ার লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় তথ্য সচিব আব্দুল মালেকসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের কাজ করার ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগীতা কামনা করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। আমি তাঁর নির্দেশনা অনুযায়ি কাজ করতে চাই। কাজ করার ক্ষেত্রে আমি সকলের সহযোগিতা কামনা করি।’

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের জন্য কাজ করা আমাদের দায়িত্ব। আমি সেই দায়িত্ব সঠিকভাবে, সততা ও নিষ্ঠার সাথে পালন করতে চাই।’

মুরাদ হাসান বলেন, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি জনগণের সাথে সেতুবন্ধন তৈরি করা। আমি তথ্যমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে সেই কাজটি করতে চাই।

নব নিযুক্ত তথ্য প্রতিমন্ত্রী বলেন, এই মন্ত্রণালয় সরকারের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। আমি চাই এই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রীর সাথে টিম ওয়ার্ক করে কাজ করতে। আমরা এক সাথে মিলেমিশে কাজ করবো। সরকারের সাথে জনগণের যোগসূত্র তৈরি করবো। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন দ্রুত ঘোষণা করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৯:০২:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯