ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

জামালপুর সদরে অভ্যন্তরীণ বোরো চাল ধান গম সংগ্রহ অভিযান শুরু

বুরো সিদ্ধ চাল সংগ্রহ উদ্বোধন করেন সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

চলতি বুরো মওসুমের অভ্যন্তরীণ বোরো সিদ্ধ ও আতপ চাল এবং কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান ও গম ক্রয় অভিযান শুরু করেছে জামালপুর সদর উপজেলা খাদ্য বিভাগ। ২১ মে দুপুরে শহরের সিংহজানী খাদ্যগুদামে সরকারি খাদ্যশস্য ক্রয় অভিযান উদ্বোধন করেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

এ সময় জেলা খাদ্যনিয়ন্ত্রক মো. মাহবুবুর রহমান খান, জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান, জামালপুর সিংহজানী খাদ্যগুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা জিনাত শামছুন্নাহার সুলতানা, বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতি জেলা শাখার সভাপতি আওলাদ হোসেন তালুকদার খসরু প্রমুখ।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, খাদ্য অধিদপ্তর চলতি মৌসুমে বোরো সিদ্ধ ও আতপ চাল সংগ্রহের জন্য জামালপুর সদর উপজেলায় ২৮৭ জন চালকল মালিকদের সাথে চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী ৩৬ টাকা কেজি দরে ১৬ হাজার ৭৬৭ মেট্টিক টন বোরো সিদ্ধ চাল এবং ৩৫ টাকা কেজি দরে ১ হাজার ৩৭৫ মেট্টিক টন বোরো আতপ চাল ক্রয় করা হবে। অপরদিকে কৃষকদের কাছ থেকে সরাসরি ২৬ টাকা কেজি দরে ১ হাজার ৩৫ মেট্টিক টন ধান ও ২৮ টাকা কেজি দরে ১১০ মেট্টিক টন গম ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

জামালপুর সদরে অভ্যন্তরীণ বোরো চাল ধান গম সংগ্রহ অভিযান শুরু

আপডেট সময় ০৪:৫৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯