ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

দেওয়ানগঞ্জ পৌর মেয়রের বিরুদ্ধে চুরির মামলা প্রত্যাহারের দাবি

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহসহ নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং দেওয়ানগঞ্জ থানার ওসির অপসারণের দাবি জানিয়েছেন দেওয়ানগঞ্জ পৌরসভার সচেতন নাগরিকবৃন্দ। ২০ মে বেলা সাড়ে ১২টার দিকে দেওয়ানগঞ্জ পৌরসভার সচেতন নাগরিকের ব্যানারে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন ও মানববন্ধনে এ দাবি জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহসহ অভিযোগ করে বলেন, ‘আমাকেসহ গ্রামবাসীর বিরুদ্ধে কোনো তদন্ত ছাড়াই মামলা নিয়েছেন দেওয়ানগঞ্জ থানার ওসি। মামলার বাদী রেবেকা বেগমের স্বামী মো. বাছেদ অস্ত্র, মাদক ও পুলিশ লাঞ্ছিত করার মামলাসহ আরও বেশ কয়েকটি মামলার আসামি। তার স্ত্রীকে দিয়ে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা অভিযোগে দায়ের করা মামলাটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’ একই সাথে তিনি দেওয়ানগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলামের অপসারণের দাবি জানান।

এছাড়াও সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার নাগরিক আজিুজল হক ও আল্পনা বেগম। সাংবাদিক সম্মেলন শেষে তারা একই দাবিতে জামালপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

জানা গেছে, দেওয়ানগঞ্জ পৌরসভার চরভবসুর এলাকার মো. বাছেদ মিয়ার স্ত্রী মোছা. রেবেকা বেগম বাদী হয়ে বাড়ির মালমাল চুরির অভিযোগে দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহসহ সাতজনকে আসামি করে ১৮ মে দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মেয়র ও তার লোকজন রেবেকা বেগমের বাড়িতে হানা দিয়ে তাদেরকে হত্যার উদ্দেশ্যে মারধর ও একটি করে ফ্রিজ, মোটরসাইকেল ও এলইডি টিভি এবং দুটি সিলিংফ্যান ও ওয়্যারিংয়ের মালামাল চুরি করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জ পৌর মেয়রের বিরুদ্ধে চুরির মামলা প্রত্যাহারের দাবি

আপডেট সময় ০৮:৩৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯