ঢাকা ১০:০৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

বকশীগঞ্জে ট্রলিচাপায় কিশোর নিহত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ইটভর্তি ট্রলি গাড়ির চাপায় মামুন মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। উপজেলার বগারচর ইউনিয়নের টালিয়াপাড়া গ্রামের পাকা সড়কের উপর ৮ মে দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মামুন টালিয়াপাড়া গ্রামের আলতাব হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, টালিয়াপাড়া গ্রামের একটি ইটভাটা থেকে ৮ মে দুপুরে ট্রলি গাড়ি করে ইট নিয়ে দেওয়ানগঞ্জ উপজেলায় যাচ্ছিল মামুন মিয়া। পথে বকশীগঞ্জ-সানন্দবাড়ি সড়কের টালিয়াপাড়া গ্রামে ট্রলি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ইটভর্তি ট্রলিটি মামুন মিয়ার উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই মারা যায় সে। বকশীগঞ্জ থানা পুলিশ বিকেল ৪টার দিকে মামুনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত মামুন ওই গাড়ির চালকের সহযোগী হিসেবে কাজ করত।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম বাংলারচিঠিডটকমকে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। কারো কোনো আপত্তি না থাকায় লাশের সুরতহাল করে পরিবারের কাছে ফেরত দেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

বকশীগঞ্জে ট্রলিচাপায় কিশোর নিহত

আপডেট সময় ০৫:৪১:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯