ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ২৬ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর কফিনবন্দি মরদেহ জামালপুরে শেষ হল তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা মাদকের সাথে জড়িত বিএনপি নেতা-কর্মীদের সর্বপ্রথম গ্রেপ্তার করুন : ওয়ারেছ আলী মামুন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু

আলেম ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে রাষ্ট্রপতির ইফতার

বাংলারচিঠিডটকম ডেস্ক : রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ৭ মে বঙ্গভবনে আলেম-ওলেমা, আহত মুক্তিযোদ্ধা, এতিম ও বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এক ইফতার পার্টির আয়োজন করেন।

রাষ্ট্রপতি ইফতারের আগে বঙ্গভবনের দরবার হলে উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরআগে দেশের চলমান শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির কামনায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতটি পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. সাইফুল কবির।

ইফতার পার্টিতে অংশ নেন রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, সমাজ কল্যাণ মন্ত্রী নূরুজ্জামান আহমেদ, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরিফ আহমেদ, সংসদ সদস্য রেজওয়ান আহমেদ, মুক্তিযুদ্ধে আহত মুক্তিযোদ্ধারা, দেশের বিশিষ্ট আলেমগণ, বিভিন্ন শিশু কেন্দ্রের অনাথ শিশুসহ বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

আলেম ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে রাষ্ট্রপতির ইফতার

আপডেট সময় ০৯:২৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯