ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

জুমা’র খুতবায় জঙ্গিবাদের বিরুদ্ধে বয়ানের আহবান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলারচিঠিডটকম ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ এপ্রিল জুমা’র নামাজের খুতবায় দেশের প্রতিটি মসজিদে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বয়ান করার জন্য খতিব ও ইমামদের প্রতি আহবান জানিয়েছেন। ২৫ এপ্রিল গণমাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এদিকে শ্রীলংকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীসহ নিহতদের আত্মার শান্তি কামনা করে ২৬ এপ্রিল বাদ জুমা বায়তুল মুকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

সেই সাথে সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্সসহ শ্রীলংকায় বোমা হামলায় আহতদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাতও অনুষ্ঠিত হবে। সর্বস্তরের জনগণকে এতে অংশগ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া শিশু জায়ান চৌধুরীর রূহের মাগফিরাত এবং শ্রীলংকায় সন্ত্রাসী হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করে বাদ জুমা দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে আহবান জানানো হয়।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

জুমা’র খুতবায় জঙ্গিবাদের বিরুদ্ধে বয়ানের আহবান প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৯:৩১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯