ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

পলাশগড়ে ছাত্রী উত্যক্তকারী দুই সহোদরের সাজা

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর সদর উপজেলার পলাশগড় এলাকার মুন মেমোরিয়াল নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের উত্যক্ত করার দায়ে বখাটে দুই সহোদরের একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বয়স কম থাকায় আরেকজনকে গাজীপুরের কিশোর অপরাধ সংশোধানাগারে রাখার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৩০ মার্চ দুপুরে নির্বাহী হাকিম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াসমিন এ রায় দেন।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. সরোয়ার হোসেন শান্ত বাংলারচিঠি ডটকমকে জানান, প্রতিদিন ক্লাস চলাকালে পাশের বাগেরহাটা গ্রামের সাইদুর রহমানের বখাটে দুই ছেলে মো. সোহেল রানা (১৮) ও মো. জুয়েল রানা (১৭) বিদ্যালয়ের ছাত্রীদেরকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে অনেকবার নিষেধ করা সত্ত্বেও তারা ছাত্রীদের উত্যক্ত করা বন্ধ করেনি।

৩০ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে বখাটে সোহেল রানা ও জুয়েল রানা বিদ্যালয়ের মাঠে এসে ছাত্রীদেরকে উত্যক্ত করা শুরু করলে স্থানীয় এলাকাবাসী তাদের দু’জনকে আটক করে। পরে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য সদরের ইউএনওকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে নির্বাহী হাকিম ও সদর উপজেলার ইউএনও ফরিদা ইয়াসমিন দুপুরের দিকে বিদ্যালয়ে যান। তিনি উভয়পক্ষের কাছ থেকে ঘটনা শুনে ছাত্রীদের উত্যক্ত করার প্রমাণ পান। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছাত্রী উত্যক্তকারী সোহেল রানাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তার সহোদর জুয়েল রানার বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে গাজীপুর কিশোর সংশোধানাগারে রাখার আদেশ দেন।

নির্বাহী হাকিম ও সদর উপজেলার ইউএনও ফরিদা ইয়াসমিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বখাটে দুই সহোদরকে সাজা দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

পলাশগড়ে ছাত্রী উত্যক্তকারী দুই সহোদরের সাজা

আপডেট সময় ০৭:৫৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০১৯