ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী : সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

বকশীগঞ্জে নিখোঁজ আওয়ামী লীগ নেতা হাত-পা বাঁধা অবস্থায় গফরগাঁওয়ে উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার চারদিন পর হাত-পা বাঁধা অবস্থায় আওয়ামী লীগ নেতাকে উদ্ধার করেছে পুলিশ। অগর উদ্দিন (৫৫) নামে ওই আওয়ামী লীগ নেতাকে ১৭ মার্চ সকাল আটটার দিকে গফরগাঁও রেলস্টেশনের পাশ থেকে জিআরপি পুলিশ উদ্ধার করে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া ওই নেতাকে গফরগাঁও মডেল হাসপাতালে ভর্তি করা হয়। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম ওই নেতার উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সাধুরপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আচ্চাকান্দি গ্রামের বাসিন্দা অগর উদ্দিন ১৩ মার্চ রাতে স্থানীয় সিংগিডোবা বিল পাহাড়া দিতে যায়। তখন থেকে তাকে আর পাওয়া যায় নি। তবে বিলের ধারে তার পরনের কাপড় পড়ে ছিল। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পাওয়ায় তার পরিবারের পক্ষ থেকে ১৪ মার্চ সন্ধ্যায় বকশীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এ ঘটনায় বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার করার জন্য পুলিশি তৎপরতা বৃদ্ধি করে। এর দুইদিন ১৭ মার্চ সকালে তাকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় গফরগাঁও রেল স্টেশনের পাশ থেকে উদ্ধার করে জিআরপি পুলিশ।

পরে গফরগাঁও জিআরপি থানা পুলিশ উদ্ধার হওয়ার বিষয়টি বকশীগঞ্জ থানার ওসি এ কে এম মাহবুব আলমকে জানায়।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ওসি এ কে এম মাহবুব আলম জানান, অগর উদ্দিনকে উদ্ধারের পর জিআরপি পুলিশ একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

বকশীগঞ্জে নিখোঁজ আওয়ামী লীগ নেতা হাত-পা বাঁধা অবস্থায় গফরগাঁওয়ে উদ্ধার

আপডেট সময় ০৬:৩৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯