ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

দিগপাইতে সংসদ সদস্য মোজাফফর হোসেনকে গণসংবর্ধনা

সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেনকে নৌকার ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফজলুল হক। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া বাজারে চাকরিজীবী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেনকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় ছোনটিয়া বাজারের কাছারি মাঠে এ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর চাকরিজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অধ্যাপক আব্দুল হামিদ, জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য বুলবুলি বেগম, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী এ কে এম মহসীনুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাকরিজীবী সমবায় সমিতি লিমিটেডের সাংগঠনিক সম্পাদক মো. খায়রুল হাসান।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

দিগপাইতে সংসদ সদস্য মোজাফফর হোসেনকে গণসংবর্ধনা

আপডেট সময় ০৯:৪১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯