ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

সংরক্ষিত মহিলা আসনে ৪৩ জনের মনোনয়নপত্র দাখিল করেছে আওয়ামী লীগ

বাংলারচিঠি ডটকম ডেস্ক : আওয়ামী লীগ একাদশ জাতীয় সংসদের ৪৩টি সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নপত্র দাখিল করেছে। ১১ ফেব্রুয়ারি বিকেলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের পক্ষে ৪৩ জন মহিলা সংসদ সদস্য প্রার্থীর মনোনয়ন পত্র একযোগে আগারগাঁও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেন।

এ সময়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের জন্য জাতীয় পার্টি তাদের চার মনোনীত প্রার্থীর তালিকা দিয়েছে। দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা সোমবার নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার কাছে দলীয় প্রার্থীদের তালিকা জমা দেন।

১১ ফেব্রুয়ারি ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১২ ফেব্রুয়ারি আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৬ ফেব্রুয়ারি। এর আগে, গত ৩ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৪ মার্চ একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন।

সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনে বাংলাদেশ আওয়ামী লীগ ৪৩, জাতীয় পার্টি ৪, বিএনপি ১, ওয়ার্কার্স পার্টি একটি ও অন্যদের মধ্যে স্বতন্ত্র তিনটি আসনের বিপরীতে একটি আসনে প্রার্র্থী দিতে পারবে।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সংরক্ষিত মহিলা আসনে ৪৩ জনের মনোনয়নপত্র দাখিল করেছে আওয়ামী লীগ

আপডেট সময় ০৯:১৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯