ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ পৌরসভার মেয়র হলেন নজরুল ইসলাম সওদাগর

নজরুল ইসলাম সওদাগর

নজরুল ইসলাম সওদাগর

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে স্থগিত হওয়া মালিরচর হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১০ ফেব্রুয়ারি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং কর্মকর্তা চিকিৎসক শিহাব উদ্দিন।

ফলাফলে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম সওদাগর জগ প্রতীকে নির্বাচিত হয়েছেন। তিনি ওই কেন্দ্রে ১ হাজার ৫২৮ ভোটের মধ্যে ৭৮৭ ভোট পান। পূর্বের ১১টি কেন্দ্রের ভোটসহ ১২টি কেন্দ্রের ফলাফলে তিনি ৯ হাজার ৩৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ফকরুজ্জামান মতিন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৭৭০ ভোট।

অপরদিকে কাউন্সিলর পদে ৬২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফরহাদুুজ্জামান ফুটা, সংরক্ষিত কাউন্সিলর পদে বিউটি বেগম নির্বাচিত হয়েছেন ।

উল্লেখ, ২০১৭ সালের ২৮ ডিসেম্বর বকশীগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ১২টি কেন্দ্রের মধ্যে মালিরচর হাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোলযোগের কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়। ১৩ মাস পর ১০ ফেব্রুয়ারি এই কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জ পৌরসভার মেয়র হলেন নজরুল ইসলাম সওদাগর

আপডেট সময় ০৬:৫৬:২২ অপরাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯