ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

জামালপুর উচ্চ বিদ্যালয় ৫২ রানে জয়ী

তৌহিদ শুভ, ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠি ডটকম

জামালপুরে চলছে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স অনূর্ধ-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থা জামালপুর জিলা স্কুল মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

৩ ফেব্রুয়ারি ‘বি’ গ্রুপের খেলায় রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয় দলের বিপক্ষে ৫২ রানে জিতেছে জামালপুর উচ্চ বিদ্যালয় দল।

টসে জিতে জামালপুর উচ্চ বিদ্যালয় ব্যাটিংয়ে নামে। তারা ৩৪.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৩ রান করে।

জবাবে রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয় ২৫ ওভারে ৯১ রান করেই সব আউট হয়ে যায়। এতে জামালপুর উচ্চ বিদ্যালয় ৫২ রানে জিতে যায়।

ম্যাচ সেরা হয়েছে জয়ী দলের অন্তর। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মামুন ও আলিম।

সংক্ষিপ্ত স্কোর :
জামালপুর উচ্চ বিদ্যালয় : ১৪৩/১০, ৩৪.১ ওভার (মুনাশির ৩৬, অন্তর ২২, আসিফ ০৭-০১-২৪-০৪, সজিব ০৭-০০-২০-০১)
রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয় : ৯১/১০, ২৫ ওভার (রাকিবুল ১৮, ইমন ১৭*, অন্তর ০৭-০১-২৫-০৩, সিয়াম ০৫-০০-২৭-০৩)
ফল : জামালপুর উচ্চ বিদ্যালয় ৫২ রানে জয়ী।
ম্যাচ সেরা : জয়ী দলের অন্তর।

পক্ষকালব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় দুটি গ্রুপে জেলার আটটি স্কুল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে জামালপুর জিলা স্কুল, মেলান্দহের রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয়, দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও সরিষাবাড়ীর বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয়। অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে জামালপুর উচ্চ বিদ্যালয়, সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয়, শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ ও রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

জামালপুর উচ্চ বিদ্যালয় ৫২ রানে জয়ী

আপডেট সময় ০৮:১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯