ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে উপজেলা নির্বাচন নিয়ে নজরুলের মতবিনিময় সভা

সভায় বক্তব্য রাখেন মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম সাত্তার। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম সাত্তার স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন। ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ২১ জানুয়ারি বিকেলে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান জুবায়ের হিটলারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোনয়ন প্রত্যাশী ও নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জিয়াউল হক জিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক হাজী এমাজ উদ্দিন, মহিলালীগ নেত্রী জাহানারা বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদার, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সজিব, কামালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক, যুব মহিলালীগের যুগ্মআহবায়ক শাহিনা বেগম প্রমুখ।

সভায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম সাত্তার বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। আওয়ামী লীগের প্রার্থী হয়ে জয়ী হওয়ার লক্ষ্যে সাতটি ইউনিয়নে গণসংযোগ ও নেতাকর্মীদের মতামত নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

তিনি নৌকা প্রতীক পেলে সকলকে কাজ করার আহবান জানান। একই সঙ্গে নৌকা প্রতীক পেতে সকলের সমর্থন ও দোয়া প্রার্থনা করেন তিনি। উপস্থিত নেতাকর্মীরাও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নজরুল ইসলাম সাত্তারকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

বকশীগঞ্জে উপজেলা নির্বাচন নিয়ে নজরুলের মতবিনিময় সভা

আপডেট সময় ০৯:৩৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯