ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

ইসলামপুরে ভটভটিচাপায় এক কন্যাশিশু নিহত

সাহিদুর রহমান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ভটভটি গাড়িচাপায় লাবনী নামের দুই বছরের এক কন্যাশিশু নিহত হয়েছে। ৫ জানুয়ারি বিকেলে চিনাডুলী ইউনিয়নের ফলিয়ামারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাবনী উপজেলার চিনাডুলী ইউনিয়নের ফলিয়ামারী গ্রামের শহিদুর রহমানের মেয়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারি বিকেল পাঁচটার দিকে শিশু লাবনী তাদের বাড়ির পাশে রাস্তায় হাঁটছিলো। এ সময় মাটিবোঝাই একটি ভটভটি গাড়ি তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী ঘাতক ভটভটি গাড়িটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে। দুই বছরের এই শিশুর মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারে এবং এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ওই ভটভটির চালককে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বাংলারচিঠি ডটকমকে বলেন, ওই ইউনিয়নের চেয়ারম্যান আমাকে লাবনী নামের এক শিশু ভটভটিচাপায় মারা যাওয়ার কথা জানিয়েছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ইসলামপুরে ভটভটিচাপায় এক কন্যাশিশু নিহত

আপডেট সময় ০৮:০২:২১ অপরাহ্ন, শনিবার, ৫ জানুয়ারী ২০১৯