ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

ধানের শীষে ভোট প্রার্থনায় ওয়ারেছ আলী মামুন

ভোট প্রার্থনায় শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা
জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন জামালপুর-৫ (সদর) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জানা গেছে, শাহ মো. ওয়ারেছ আলী মামুন ১৩ ডিসেম্বর দিনব্যাপী জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের মেষ্টা বাজার, মেষ্টা চৌরাস্তা, গৌরীপুর, হাজিপুর, চরপাড়া, বীর মল্লিকপুর বায়ানবাড়ী ঘাট ও আড়ংহাটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সামনে পথসভাসহ বিভিন্নস্থানে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আবেদন জানিয়েছেন।

এ সময় প্রার্থী ওয়ারেছ আলী মামুন বলেন, ৩০ ডিসেম্বর আপনারা সবাই ভোট দিতে যাবেন। আমাকে ভোট দিয়ে নির্বাচিত হওয়ার সুযোগ করে দিবেন। আমি আপনাদের পাশে থেকে ৫ বছর সেবা দিয়ে যাবো। তিনি আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক নেতাকর্মীদের বিরুদ্ধে তার নির্বাচনী প্রচারণা কেন্দ্র ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেন।

এ সময় তার সাথে শহর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিলন, মেষ্টা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ ছানা, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মী এবং সমর্থকরা তার সাথে ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

ধানের শীষে ভোট প্রার্থনায় ওয়ারেছ আলী মামুন

আপডেট সময় ০৯:১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮