ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

জামালপুরে সবজি উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

প্রশিক্ষণে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের কৃষি বিশেষজ্ঞ সুনীল কুমার মৃধা। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

আধুনিক প্রযুক্তি ও কলাকৌশলের ব্যবহারের মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে মাঠকর্মীদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশে ৬ ডিসেম্বর জামালপুরে উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের আওতায় কৃষি ফসল ও সবজি উৎপাদন বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এনএসভিসি প্রকল্পের কৃষি বিশেষজ্ঞ সুনীল কুমার মৃধা।

উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে অনুষ্ঠিত প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন উন্নয়ন সংঘের উপজেলা সমন্বয়কারী শরীফ উদ্দিন, কৃষি কর্মকর্তা আবু রেজা মাসুদ ও আজিজুল হক। প্রশিক্ষণে ইসলামপুর ও দেওয়ানগঞ্জে কর্মরত কমিউনিটি সহায়কগণ অংশ নেন।

প্রশিক্ষণে কৃষকদের বাড়ির আঙ্গিনায় পতিত জমির সর্বোচ্চ ও উত্তম ব্যবহারের কৌশল, ফসল উৎপাদনের পরিকল্পনা ও আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ, ফসলের আধুনিক জাত সংগ্রহ এবং উন্নত চাষাবাদের প্রণালীর জ্ঞান অর্জন করে তা উপকারভোগী কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষ দক্ষতা উন্নয়ন করা হয়।

প্রকাশ অপুষ্টির অভিশাপ থেকে মুক্তি, নারী পুরুষ সমতাভিত্তিক সমাজ বিনির্মাণ, দুর্যোগ সহনশীল পরিবেশ গড়ে তোলা, জলবায়ু পরিবর্তনের ধারার সাথে খাপ খাওয়ানো এবং টেকসই কৃষি ও ক্ষুদ্র কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তির জন্য উপযুক্ত বাজার সৃষ্টিসহ নানাবিদ উন্নয়ন কর্মকাণ্ড সামনে রেখে ডিফেট অস্ট্রেলিয়ার অর্থায়নে পরিচালিত বিশ্বের অন্যতম মানবিক মূল্যবোধসম্পন্ন বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুরে এনএসভিসি প্রকল্প বাস্তবায়ন করছে। ওয়ার্ল্ড ভিশন সদর উপজেলায় এবং অংশীদার সংস্থা হিসেবে উন্নয়ন সংঘ জামালপুর জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

জামালপুরে সবজি উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

আপডেট সময় ০৮:১৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮