ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

জামালপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ

প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতাকর্মীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জামালপুর জেলা বিএনপি। ১১ অক্টোবর বিকেলে শহরের স্টেশন বাজার মোড়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামালপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপিনেতা শহীদুল হক খান দুলাল, লোকমান আহাম্মেদ খান লোটন, সফিউর রহমান সফি ও রুহুল আমিন মিলন প্রমুখ।

বক্তারা গ্রেনেড হামলা মামলার রায় প্রত্যাখ্যান করে বলেন, একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েসি আদালত কর্তৃক সাজা দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা সকল মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

জামালপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় ০৬:২৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮