ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

জামালপুরে ওলামাদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ওলামাদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। ছবি : বাংলার চিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর॥
জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ওলামাদল জামালপুর জেলা শাখা ৩০ সেপ্টেম্বর সকালে স্টেশন বাজার মোড়ে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়েছেন নেতা-কর্মীরা।

জামালপুর জেলা ওলামাদলের সভাপতি মাওলানা কাজী মসিউর রহমান আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল হক খান দুলাল, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আনিছুর রহমান বিপ্লব, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিউর রহমান সফি, মেলান্দহ উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল হক জঙ্গি, জেলা যুবদলের সভাপতি ফিরোজ মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা কৃষকদলের জ্যেষ্ঠ সহসভাপতি সালেহীন মাসুদ মাস্টার, ওলামাদল নেতা মাওলানা জহুরুল ইসলাম জুয়েল, মাওলানা মো. নাসির উদ্দিন ও ওলামাদল নেতা প্রকৌশলী সাইফুল ইসলাম প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা ওলামাদলের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।

আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন ওলামাদল নেতা মাওলানা নাসির উদ্দিন।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

জামালপুরে ওলামাদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় ০৬:৩০:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮