ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সরিষাবাড়ীতে বিনামূল্যে চিকিৎসাসেবা

বিনামূল্যে চিকিৎসাসেবা দেন চিকিৎসক মুরাদ হাসান। ছবি : বাংলার চিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী ॥
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৫ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। সরিষাবাড়ীর অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের উদ্যোগে বাউসী বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ২৯ সেপ্টেম্বর দিনব্যাপী বিনামূল্যে এ চিকিৎসাসেবার আয়োজন করা হয়।

জানা গেছে, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আইনজীবী মতিয়র রহমান তালুকদারের ছেলে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য চিকিৎসক মুরাদ হাসানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ চিকিৎসাসেবা কার্যক্রমে ঢাকা ও ময়মনসিংহসহ দেশের খ্যাতনামা কয়েকটি মেডিকেল কলেজের প্রায় ৬০ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। ২৯ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এ সেবা দেওয়া হয়। এতে প্রায় ৫ হাজারেরও অধিক রোগীরা মেডিসিন, গাইনী, চক্ষু, দন্ত, বক্ষব্যাধি, ক্যান্সার, চর্ম ও যৌন, নিউরোলজি, হৃদরোগ, শিশু, পরিপাক তন্ত্র ও লিভার, অর্থোপেডিক্স ও নাক, কান এবং গলার রোগের চিকিৎসা সেবা পেয়েছেন। রোগীদের ব্যবস্থপত্রসহ বিনামূল্যে ৪০ প্রকারের ওষুধ দেওয়া হয়।

বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের ভিড়। ছবি : বাংলার চিঠি ডটকম

সাবেক সংসদ সদস্য চিকিৎসক মুরাদ হাসান এ প্রসঙ্গে বাংলার চিঠি ডটকমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে সরিষাবাড়ীবাসীর জন্য বিনামূল্যে এই চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়। আমি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সরিষাবাড়ীতে বিনামূল্যে চিকিৎসাসেবা

আপডেট সময় ০৮:৩৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮