ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

মেলান্দহে দুর্ঘটনায় ইজিবাইকযাত্রীর মৃত্যু

সাহিদুর রহমান, ইসলামপুর॥
জামালপুরের মেলান্দহ উপজেলার সাদিপাটি গ্রামে ব্যাটারি চালিত ইজিবাইক দুর্ঘটনায় শাহাদৎ মিয়া (৩২) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। ১৭ সেপ্টেম্বর বেলা একটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শাহাদৎ মিয়া ইসলামপুর উপজেলার হাড়িয়াবাড়ীর মোজাআটা গ্রামের মফিজল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহাদৎ মিয়া মেলান্দহ উপজেলার সাদিপাটি থেকে ব্যাটারি চালিত ইজিবাইকে করে ইসলামপুরের দিকে যাচ্ছিলেন। পথে অন্য একটি গাড়িকে সাইড দিতে গিয়ে ইজিবাইকটি রাস্তার পাশে গর্তে উল্টে পড়ে যায়। গর্তে পানি থাকায় সেখানে ডুবেই শাহাদৎ মিয়ার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ইজিবাইকচালককে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চালকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চিকিৎসকরা জামালপুর জেলারেল হাসপাতালে স্থানান্তর করেন।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

মেলান্দহে দুর্ঘটনায় ইজিবাইকযাত্রীর মৃত্যু

আপডেট সময় ০৭:০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮