ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নরুন্দিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, ৩ হোটেল মালিককে জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর সদর উপজেলার নরুন্দি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি হোটেল মালিকের কাছ থেকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর দুপুরে জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, সহকারী পরিচালক আরিফুল ইসলামের নেতৃত্বে ১৩ সেপ্টেম্বর দুপুরে নরুন্দি বাজারে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অধীনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশন, মেয়াদ উত্তীর্ণ কোমল পানি বিক্রিসহ নানা অনিয়ম পাওয়ার কারণে মুক্তা হোটেলের মালিক আবুল হোসেন, সোহাগ হোটেলের মালিক সোহাগ মিয়া ও শাহপরান হোটেলের মালিক দুদু মিয়াকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মিষ্টির দোকানগুলোতে মিষ্টির মোড়কের ওজন বেশি থাকায় তাদেরকে সতর্ক করে দেওয়া হয়।

পরে ব্যবসায়ীসহ জনসাধারণদের সচেতনার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অধীনে অভিযোগ দায়ের এবং অপরাধ ও দণ্ডের বিধান সম্বলিত প্রচারপত্র বিতরণ করা হয়।

জামালপুর জেলা বাজার কর্মকর্তা হাবিল উদ্দিন, জেলা স্যানেটারি পরিদর্শক অমলেশ দে সরকার, জামালপুর পুলিশ লাইন্সের নায়েক খুশি মোদন রায় ও একদল পুলিশ এ অভিযানে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

নরুন্দিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, ৩ হোটেল মালিককে জরিমানা

আপডেট সময় ১০:৩২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮