ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরে প্রতীকী অনশন

জামালপুর জেলা বিএনপির প্রতীকী অনশন। ছবি : বাংলার চিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর॥
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং তার সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুর জেলা বিএনপি প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে। শহরের স্টেশন বাজার মোড়ে দলীয় কার্যালয়ের সামনে ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ অনশন কর্মসূচি পালন করা হয়।

জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের সভাপতিত্বে অনশন চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল হক খান দুলাল, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আনিছুর রহমান বিপ্লব, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, শহর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, সদর উপজেলা বিএনপির সহসভাপতি কাজী মসিউর রহমান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সোবহান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্নেল, ছাত্রদল নেতা শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, সোহেল রানা খান ও জেলা মৎসজীবীদলের সভাপতি আব্দুল হালিম প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন জেনেও সরকার তার সুচিকিৎসার সুযোগ দিচ্ছে না। অবিলম্বে তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানান বক্তারা।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরে প্রতীকী অনশন

আপডেট সময় ০৬:২৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮