ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

জামালপুরে ৫০০টি ইয়াবা বড়িসহ বগুড়ার এক মাদক কারবারি গ্রেপ্তার

ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার মাদক কারবারি ইছাহাক আলী। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫০০টি ইয়াবা বড়িসহ ইছাহাক আলী (৩৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জামালপুরের ডিবি পুলিশ। ২ আগস্ট রাতে উপজেলার জোড়খালি ইউনিয়নের কামারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

৩ আগস্ট মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ইছাহাক আলী পাশের বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার নান্দিনার চর গ্রামের আব্দুল খালেক ফকিরের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিনের নেতৃত্বে এক দল ডিবি পুলিশ ২ আগস্ট গভীর রাতে জেলার মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নের কামারপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় ৫০০টি ইয়াবা বড়িসহ মাদক কারবারি ইছাহাক আলীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ আগস্ট সকালে মাদারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে বিকেলে তাকে আদালতের মাধ্যমে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

জামালপুর ডিবি’র পুলিশ পরিদর্শক মো. সালেমুজ্জামান বাংলার চিঠি ডটকমকে বলেন, ‘গ্রেপ্তার ইছাহাক আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

জামালপুরে ৫০০টি ইয়াবা বড়িসহ বগুড়ার এক মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৪০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ অগাস্ট ২০১৮