ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

ইসলামপুরে ইজিবাইকে উড়না জড়িয়ে এক মেয়েশিশুর মৃত্যু

সাহিদুর রহমান, ইসলামপুর ॥
জামালপুরের ইসলামপুর উপজেলায় চলন্ত ইজিবাইকের ইঞ্জিনে উড়না জড়িয়ে রোজিনা নামের ১২ বছরের এক মেয়েশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৪ জুলাই বেলা সাড়ে ১২টার দিকে ইসলামপুর পৌর এলাকার দিনুয়ার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত রোজিনা উপজেলার বেলগাছা ইউনিয়নের মন্নিয়ারচরের দরিদ্র মহর উদ্দিনের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোজিনা ২৪ জুলাই ঢাকা থেকে যাত্রীবাহী কমিউটার ট্রেনে তার খালা চম্পা বেগমের সাথে ইসলামপুর রেলস্টেশনে নামে। সেখান থেকে তারা দু’জন ইজিবাইকে উঠে ইসলামপুর-বেলগাছা সড়কে বাড়ির দিকে রওনা হন। পথে পৌর এলাকার দিনুয়ার মোড়ে আকস্মিক রোজিনার গায়ের উড়না তার আসনের নিচে ইজিবাইকের ইঞ্জিনের ঘূর্ণায়মান এক্সেলেটরে জড়িয়ে প্যাঁচ লাগে। এতে কয়েক সেকেন্ডের মধ্যে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী নিহত রোজিনার খালা চম্পা বেগম জানান, উড়না প্যাঁচ লাগার সঙ্গে সঙ্গে রোজিনা চিৎকার করে ছাড়ানোর চেষ্টা করছিলো। তিনি ও অন্য যাত্রীরা ধরতে ধরতেই রোজিনার মাথা রক্তে ভিজে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

ইসলামপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান খান বাংলার চিঠি ডটকমকে বলেন, ‘নিহত রোজিনার লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার বাবা-মাকে খবর দিয়েছি। উনারা থানায় এলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ইজিবাইকটি জব্দ করা হয়েছে। ইজিবাইকের চালক পালিয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

ইসলামপুরে ইজিবাইকে উড়না জড়িয়ে এক মেয়েশিশুর মৃত্যু

আপডেট সময় ০৫:১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮