ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ

মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

জামালপুর : বুরুঙ্গা বৈঠামারী এলাকায় এই দুর্ঘটনাস্থল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। ৭ নভেম্বর. শনিবার সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের বুরুঙ্গা বৈঠামারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২০), তাদের আট মাস বয়সী শিশু সন্তান রিফা এবং মোটরসাইকেল চালক শওকত হাসান লিখন (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেলান্দহ উপজেলার শিমুলতলী থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। অপরদিকে জামালপুর থেকে একটি মোটরসাইকেল মেলান্দহের দিকে যাচ্ছিল। জামালপুরগামী একটি ট্রাকের সঙ্গে প্রথমে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শওকত হাসান লিখন ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ট্রাকটি পেছন থেকে যাত্রীবাহী অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা একই পরিবারের মোর্শেদ আলম, তাঁর স্ত্রী ইকরামা ও আট মাস বয়সী শিশু সন্তান রিফা ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

গুরুতর আহত মোটরসাইকেল চালক শওকত হাসান লিখনকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত অটোরিকশার চালক হযরত আলী (৪২) ও যাত্রী শাকিলকে (১৬) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক এই প্রতিবেদককে বলেন, দুর্ঘটনায় একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যান। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির

মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

আপডেট সময় ১০:৩১:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬