ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সব জেলায় খাদ্যের মান পরীক্ষাগার স্থাপনে জাইকার সহযোগিতা প্রয়োজন : জনপ্রশাসন উপদেষ্টা চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বাদ দেওয়ার দাবি ট্রাম্পের স্বাধীন গণমাধ্যমের অধিকার সুরক্ষায় মিশরের প্রতি ইইউর আহ্বান শব্দদূষণের নতুন ৪টি উৎস শনাক্ত পরিবেশ অধিদপ্তরের ব্যর্থ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিশ্ব হাত ধোয়া দিবসে দেওয়ানগঞ্জে জেসমিন প্রকল্পের আলোচনা সভা অনুষ্ঠিত দক্ষ নাবিক তৈরিতে কোনো কম্প্রোমাইজ নয় : নৌপরিবহন সচিব

জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ

জামালপুর : জামায়াতে ইসলামীল বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকা পল্টনে লগি-বৈঠার তাণ্ডপে নারকীয় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী সদর ও শহর শাখা। ২৮ অক্টোবর, বুধবার বিকালে জামালপুর শহরের পিটিআই মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার আমির অধ্যাপক আল ইমরান সুজনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক জামালী বলেন, ২০০৬ সালে এই দিনে নিরস্ত্র নিরীহ জামাত-শিবির কর্মীদের উপর আওয়ামী হায়নাদের লগি-বৈঠার বর্বর তান্ডব মানবতার ইতিহাসকে কলঙ্কিত করেছে।

তিনি আরও বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকা পল্টনে লগি-বৈঠা দিয়ে প্রকাশ্যে মানুষ হত্যার ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। শহিদদের পরিবার দীর্ঘদিন ধরে ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে। জাতীয় স্বার্থে মামলাটি পুনরুজ্জীবিত করে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই।

জামায়াতে ইসলামী শহর শাখার সেক্রেটারি আব্দুর রহমান ওমরের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার আমির মাওলানা মঞ্জুরুল ইসলাম, সেক্রেটারি রেজাউল করিম নোমান, শহর শাখার নায়েবে আমির নাজমুল হক মাসুদ, ইসলামী ছাত্রশিবির আশেক মাহমুদ কলেজ শাখার সভাপতি জামাল হোসেন প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা, সদর ও শহর শাখার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ

আপডেট সময় ০৮:২০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬