ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

নিরাপদ সড়কের জন্য রোড-শো

জামালপুর : নিরাপদ সড়ক দিবসের রোড-শো। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রোড-শো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে জামালপুরে রোড-শো ও আলোচনা সভা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার (২৮ অক্টোবর) সকালে শহরের ফৌজদারি মোড়ে চালক ও সাধারণ যাত্রীদের সচেতনতা বাড়াতে অনুষ্ঠিত হয় এক রোড-শো। সেখান থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় রোড-শোটি। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

ওয়ারেছ আলী মামুন এমপি বলেন, যে কোনো দেশের উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে, সেই দেশ তত দ্রুত উন্নত হবে। আর সেক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা যদি অনিরাপদ না হয়, সেটা আমাদের জন্য খুবই ভয়ানক হবে।

তিনি আরও বলেন, নিরাপদ সড়কের ক্ষেত্রে আমাদের সকলেরই দায়িত্ব আছে। শুধুমাত্র এক পক্ষকে দায়ী করে নিরাপদ সড়ক করা সম্ভব না। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি, বিশেষ করে যারা পরিবহনের সাথে সম্পৃক্ত তাদেরকে সবচেয়ে বেশি সচেতন হওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ জামালপুর সার্কেলের সহকারি পরিচালক ইঞ্জিনিয়ার মো. আনোয়ারুল কিবরিয়া।

ঝাওলা গোপালপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম, এলজিইডি’র জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী আরিফুল পারভেজ, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী জাকির আলম, সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক হারুন অর রশিদ, জেলা ট্রাক, ট্যাংকলড়ি, কভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোত্তালেব প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে চালক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে নানা দিকে আলোকপাত করেন।

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

নিরাপদ সড়কের জন্য রোড-শো

আপডেট সময় ০৮:১৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬