জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউছুপ আলী ২৭ অক্টোবর, মঙ্গলবার দুপুরে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত ও কালভার্ট পরিদর্শন করেছেন।
এ সময় জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের খোঁজখবর নেন। পরিদর্শনকালে গ্রাম আদালতের কার্যক্রম, কালভার্ট, ট্যাক্স-সংক্রান্ত বিষয় ও জন্মনিবন্ধনসহ ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন তিনি।
এ সময় জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান, ইউপি সদস্য সৈয়দুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা শামছুন্নাহার, জামালপুর জেলা গ্রাম আদালতের ম্যানেজার (ডিএম) মাহফুজা রহমান, উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী শারমিন নাহারসহ ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 



















