ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

জামালপুর : নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরসহ সারাদেশে সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে জেলা যুবদল। ২০ সেপ্টেম্বর, রবিবার বিকালে জামালপুর শহরের স্টেশন বাজার মোড়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়।

প্রতিবাদ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে এক প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব।

সভাপতির বক্তব্যে জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব বলেন, আমরা লক্ষ্য করেছি জামালপুর শহরকে অশান্ত করার জন্য রাতের আধারে নিষিদ্ধ সংগঠন যুবলীগ মশাল মিছিল করেছে। যুবদলের পক্ষ থেকে আমরা হুশিয়ারি উচ্চারণ করে তাদেরকে বলে দিতে চাই, শান্ত শহরকে অশান্ত করার চেষ্টা করলে তাদেরকে দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে।

প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে তিনি আরও বলেন, যে সমস্ত সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠনের নেতারা এই সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। শুধু গ্রেপ্তার করলেই হবে না। তাদেরকে আইনের আওতায় আনতে হবে।

সজিব খান আরও বলেন, আমাদের প্রিয়নেতা সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে জামালপুর শহরে, সদরে এই জেলায় সকল অঙ্গ সংগঠন আওয়ামী লীগ বিরোধী, দেশ বিরোধী সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করব।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্মআহবায়ক হাসান সরোয়ার মনজু, যুগ্মআহবায়ক আনোয়ারুজ্জামান লিটন প্রমুখ। সমাবেশ ও প্রতিবাদ মিছিলে জেলা বিএনপির সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, যুগ্মসাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, সাজ্জাদ হোসেন পল্টন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও যুবদল নেতা রফিকুল ইসলাম রফিকসহ বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

আপডেট সময় ১১:২০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬