ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা

দেওয়ানগঞ্জ : খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও শাহ জহুরুল হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৩০০ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা (বাংলাদেশ কান্ট্রি অফিস)। সংস্থার ‘ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন সাপোর্ট প্রজেক্ট’ এর আওতায় এসব পরিবারের মধ্যে চাল ও ভোজ্যতেল বিতরণ করা হয়।

২০ সেপ্টেম্বর, রবিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিটি পরিবারের হাতে ৬০ কেজি চাল ও ৫ লিটার করে ভোজ্যতেল তুলে দেওয়া হয়।

​উল্লেখ্য, জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা একটি আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থা। সংস্থাটি ২০০৭ সাল থেকে বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য সহায়তা ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার প্রোগ্রাম ম্যানেজার মুহাম্মদ আজিম উদ্দিন। খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ জহুরুল হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. খবীরুজ্জামান খান। ​অনুষ্ঠান পরিচালনা করেন প্রজেক্ট অফিসার মো. ফয়সালে মণ্ডল এবং ডকুমেন্টেশনের দায়িত্বে ছিলেন মো. নাঈম জমাদ্দার।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শাহ্ জহুরুল হোসেন জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, দেওয়ানগঞ্জ একটি বন্যাপ্রবণ ও নদীভাঙনকবলিত এলাকা। প্রতিবছর বন্যা ও নদীভাঙনের কারণে এই অঞ্চলের অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হন। মানুষের জীবনমান উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর আরও কার্যক্রম প্রয়োজন।

​তিনি আরও বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এই ধরনের উদ্যোগ মানবিক সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতেও দেওয়ানগঞ্জের মানুষের কল্যাণে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা তাদের কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা

আপডেট সময় ১১:০০:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬