ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ

বকশীগঞ্জ : পাচারের সময় ২৩ বস্তা সার জব্দ করেন ইউএনও মুরাদ হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গভীর রাতে ২৩ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। পরে সারগুলো থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

জানা গেছে, রিকশাভ্যানে করে বিএডিসির ২৩ বস্তা সার ইসলামপুর উপজেলায় পাচার করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে মেরুরচর ইউনিয়নের টুপকারচর এলাকায় অভিযান চালান ইউএনও মুরাদ হোসেন। তখন রিকশাভ্যানে থাকা ২৩ বস্তা সার জব্দ করেন তিনি। পরে সারের বস্তাগুলো বকশীগঞ্জ থানায় পুলিশের হেফাজতে রাখা হয়।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন এই প্রতিবেদককে বলেন, সারের বস্তাগুলো কোথা থেকে এসেছে তা জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে কৃষকেরা জানান, ডিলার পয়েন্টে সার নিতে গেলে তাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। অনেক সময় সার না পেয়ে ফিরে যেতে হয় কৃষকদের। এর মধ্যে কিছু ডিলার বিভিন্ন কৌশলে সংকট দেখিয়ে সার চড়া দামে বিক্রি করছে এবং বিভিন্ন জায়গায় পাচার করছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, ডিলারদের সার বিতরণে অনিয়ম ঠেকাতে অনলাইন ভিত্তিক অ্যাপসের মাধ্যমে সার বিতরণ পদ্ধতি চালু করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগ। ফলে আগের মত সার বিতরণে অব্যবস্থাপনা বা অনিয়মের সুযোগ পাবেন না ডিলারেরা। অ্যাপসের মাধ্যেম সার বিতরণ শুরু হওয়ায় একজন কষকের যা সার প্রয়োজন তিনি ততটুকুই পাবেন।

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ

আপডেট সময় ০৯:১৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬