ঢাকা ১১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু

জামালপুরের ইসলামপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আনোয়ার হোসেন (৪৫) নামে একজন পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।

১৩ সেপ্টেম্বর, রবিবার দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নম্বর চর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই এলাকার সুরুজ আলীর ছেলে। স্থানীয়ভাবে পল্লী চিকিৎসক ছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ সেপ্টেম্বর আনোয়ার হোসেন ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে যান। তখন হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতরভাবে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

আকস্মিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চর পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুজ্জামান সুরুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু

আপডেট সময় ১০:০০:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬