ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুর উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ মাদারগঞ্জে ডোবায় পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত

জামালপুর : সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিফজুর রহমান বকুল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে জাতীয় যুবশক্তি জেলা শাখার উদ্যােগে ২৯ আগস্ট, শনিবার বিকালে জেলা পরিষদ মিলনায়তনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় যুবশক্তি জেলা শাখার আহবায়ক আব্দুল্লাহ আল আবিদ সৌরভের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিফজুর রহমান বকুল।

প্রধান অতিথির বক্তব্যে হিফজুল রহমান বকুল বলেন, যুবকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে এই বাংলাদেশে কিন্তু অভ্যুত্থান হয়েছে। একাত্তরের মুক্তিযুদ্ধ অবদান চব্বিশের কোনো কিছুই কিন্তু যুবকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ছিল। আজকের এই স্বাধীন বাংলাদেশে যুবকদেরকে অপব্যবহার করা হয়েছে বারবার। বিভিন্ন রাজনৈতিক দল তাদের সংগঠনের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করেছে। দেখতে পাচ্ছি গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি বাংলাদেশের রূপরেখা পেয়েছিলাম।

তিনি আরও বলেন, আমাদেরকে কোনো লিখিত কিতাব দেখতে হবে না এই চৌষট্টি জেলার দেওয়ালে দেওয়ালে লিখা আছে। সেখানে কিন্তু আগামী বাংলাদেশের স্বপ্ন, তরুণদের এবং যুবকদের স্বপ্ন লিখা রয়েছে। সেই স্বপ্নের উপর আজকাল দেখি বিভিন্ন রাজনৈতিক দল পোস্টারিং করে সেটাকে ঢেকে দিতে চায়। আমাদের স্বপ্নগুলো দেয়ালে দেয়ালে লিখা রয়েছে। আমাদের সব স্বপ্নগুলোকে কিন্তু আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে রাষ্ট্র কাঠামোতে অন্তর্ভুক্ত করতে চেয়েছিলাম।

তিনি বলেন, এরপরে সবগুলো রাজনৈতিক দল মিলে জুলাই সংস্কার রূপরেখা প্রমাণ করা হয়েছিল এবং এর ভিত্তিতে গণভোটও হয়েছিল। বাংলাদেশের সত্তর পার্সেন্ট জনগণ জুলাই সংস্কার ভোটে জয়যুক্ত করে। কিন্তু দুঃখের সাথে দেখতে পাচ্ছি যে আমাদের গণ অবস্থান পরবর্তী দেওয়ালে দেওয়ালে লেখা স্বপ্নগুলো আমাদের স্বাধীনতার পর থেকে জনগণের মুক্তির যে সমাপ্ত সেগুলো কিন্তু আজকাল অস্বীকার করা হচ্ছে।

হিফজুল রহমান বকুল বলেন, শিলং থেকে ফিরে এসে কোন এক ভাই তারা বলতে চায় এসব আমরা জানি না সংবিধানে এসব বিষয় নেই। কিন্তু মনে রাখতে হবে আপনাদের সংবিধান মেনে কিন্তু কোনো অভ্যর্থনা হয়নি। অত্যন্ত সম্ভাবনাময় একটি জেলা জামালপুর। আজকে আমরা দেখতে পাচ্ছি আপনারা নিউজ স্টল দেখুন, সাংবাদিক ভাইরা এটা প্রত্যক্ষ সাক্ষী। যুবকদের হাতে যখন কর্ম উদ্দীপনা করার জন্য চাকরি দেওয়ার কথা ছিল। উদ্যোক্তা তৈরী করার কথা ছিল। সেখানে আমার যুবক ভাইদেরকে হাতে ধরিয়ে দেওয়া হয়েছে চাঁদাবাজের লাঠি।

জেলা যুবশক্তির কার্যকরী সদস্য মুকুল হোসাইনের সঞ্চালনায় সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তি জেলা শাখার সদস্য সচিব এহসানুল হক জীবন, মুখ্য সংগঠক রাসেল মাহমুদ, সংগঠক খায়রুল ইবনে বারী, সদর উপজেলা এনসিপির সদস্য সচিব সাখাওয়াত হোসেন জনি, এনসিপি বকশীগঞ্জ উপজেলা আহবায়ক মোসাদেকুর রহমান মানিক, জাতীয় ছাত্রশক্তি জেলা শাখার সদস্য সচিব আহাদ হোসেন প্রমুখ।

সমন্বয় সভায় জাতীয় যুবশক্তি ও ছাত্রশক্তি জেলা শাখার সকল নেতৃবৃন্দ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৪৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬