ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

বকশীগঞ্জ : সার ব্যবসায়ীর গুদামে অভিযান চালান বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। ছবি : বাংলারচিঠিডটকম 

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে সার মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে দুলাল মিয়া নামে একজন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। একই সঙ্গে তার গুদাম থেকে ৭২ বস্তা সার জব্দ করা হয়েছে।

২৭ আগস্ট, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের অকুলের মোড় এলাকায় দুলাল মিয়ার দোকান ও গুদামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে দুলাল মিয়া লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সার মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিলেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তখন তার গুদাম থেকে ৬৪ বস্তা ডিএপি ও আট বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। জব্দ করা সারগুলো পরবর্তীতে উপজেলার কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে। অভিযানে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা ও উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা এই প্রতিবেদককে বলেন, অবৈধভাবে সার মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করার কোন সুযোগ নেই। কৃষকদের স্বার্থে অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী

বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ০৮:৪৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬