ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

রৌমারীতে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি : র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠি ডটকম :

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর চাকতাবাড়ি এলাকায় ৪ মার্চ রাতে অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, র‌্যাবের একটি আভিযানিক দল ৪ মার্চ রাত সোয়া ১১টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর চাকতাবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর চাকতাবাড়ি এলাকার মো. গাজিবর রহমানের ছেলে মো. আতর আলী (৩০) ও মো. আব্দুল কাদের সরকারের ছেলে মো. হুমায়ন কবির সরকার (২৫)।

আতর আলীর দেহ তল্লাশী করে অ্যাম্ফিটামিনযুক্ত ১০০টি ইয়াবা বড়ি ও মো. হুমায়ন কবির সরকারের দেহ তল্লাশী করে অ্যাম্ফিটামিনযুক্ত ৪টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৩১ হাজার ২০০ টাকা।

র‌্যাব বাদী হয়ে গ্রেপ্তার দুই মাদক কারবারির বিরুদ্ধে রৌমারী থানায় একটি মামলা দায়ের করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রৌমারীতে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৪৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯