ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান

সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

জামালপুর : জামালপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, বর্তমান সরকারের শিক্ষা পরিকল্পনায় কর্মসংস্থানকে সামনে রেখে কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পলিটেকনিক ইনস্টিটিউট নির্মাণের ফলে জামালপুরে কর্মমুখী শিক্ষার প্রসার ঘটবে এবং এখানকার বেকার সমস্যা অনেকাংশে দূর হবে।”

তিনি ২২ আগস্ট, শনিবার দুপুরে জামালপুর শহরের কম্পপুরে ৪৫ কোটি টাকা ব্যয়ে জামালপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

​​শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫ একর জমির উপর নির্মিত এই প্রকল্পে তিনটি ছয়তলা ভবন থাকবে। যার মধ্যে একাডেমিক, প্রশাসনিক ও ওয়ার্কশপ ভবনসহ সীমানা প্রাচীর নির্মিত হবে।

এ সময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়িতা অধিকারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, আরিফ হোসেন বাহাজ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম, জেলা কৃষকদলের সদস্য সচিব গাউছুল আজম শাহীন ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামীম আহমেদসহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর শিক্ষা প্রকোশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সাদ্দাম হোসেন।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

আপডেট সময় ০৯:৩৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬