ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত

সরিষাবাড়ী : প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপিনেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী বরেণ্য রাজনীতিবিদ ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে।

১৯৩৬ সালের ৪ নভেম্বর জামালপুরের সরিষাবাড়ীর মুলবাড়ী গ্রামে জন্মগ্রহণকারী এই শীর্ষ নেতা ১৯৯৯ সালের ২০ আগস্ট হার্টের বাইপাস সার্জারির জন্য সিঙ্গাপুর যাওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

​বিএনপির অন্যতম প্রধান এই প্রতিষ্ঠাতা নাগরিক অধিকার, বাক-স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐতিহাসিক ভূমিকা রাখেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন প্রতিষ্ঠা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি ছিলেন সম্মুখ সারির যোদ্ধা।

দিবসটি উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোকর্যালি, মরহুমের কবর জিয়ারত, দোয়া মাহফিল এবং বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ তাত বোর্ডের চেয়ারম্যান জাকির সিদ্দিকি, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, সহসভাপতি আব্দুল আওয়াল, পৌর বিএনপির সভাপতি এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম, সালাম তালুকদারের একমাত্র কন্যা সালিমা তালুকদার আরুণী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুল্লাহ শহিদ ভিপি, ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা হাফিজুর রহমান মিলন, স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সাহা লিটন, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎসহ বিভিন্ন অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত

আপডেট সময় ১০:০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬