ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মাদারগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত মাদারগঞ্জের খরকা বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ২৩ জুলাই জামালপুরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান এমপি বাবুলের

মাদারগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

মাদারগঞ্জ : ব্যবসায়ীর গুদামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ২৬ লাখ টাকা মূল্যের ৮৬২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ৮৬২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।

২৩ জুলাই, বৃহস্পতিবার বিকালে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের পশ্চিম তারতাপাড়া এলাকার জামাই বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব জাল জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও। এ সময় মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমানসহ পুলিশ সদস্য ও উপজেলা ভূমি অফিসে কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, গোপন তথ্যেল ভিত্তিতে তারতাপাড়া এলাকায় ব্যবসায়ী রফিকুল ইসলাম বালিস্টরের একটি গুদামে অভিযান চালানো হয়। এ সময় ব্যবসায়ী রফিকুল ইসলাম বালিস্টরকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে গুদামঘরের তালা ভেঙে ৯৩টি বস্তার মধ্যে রাখা ৮৬২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৮৬ হাজার টাকা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও এই প্রতিবেদককে বলেন, একটি গুদামঘরে অভিযান চালিয়ে ৮৬২টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ লাখ টাকা। বিধি অনুযায়ী এগুলো ধ্বংস করা হবে।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষা ও দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অবৈধ জাল বিক্রি, মজুত বা ব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

আপডেট সময় ১০:২৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬