ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড মাদারগঞ্জে ডোবায় ডুবে বৃদ্ধের মৃত্যু মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন নকলার রাজিব নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩৫ বিজিবির ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দেওয়ানগঞ্জ পৌরবাসী শেরপুরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বিচারক দম্পতির বাসায় চুরি, উদ্ধার হয়নি ১৯ লাখ টাকার মালামাল ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী

নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩৫ বিজিবির ত্রাণ বিতরণ

বকশীগঞ্জ : নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম 

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পাহাড়ি ঢলের কারণে জিঞ্জিরাম নদীর ভাঙনের শিকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ৩৫ বিজিবি।

১৩ জুলাই, সোমবার দুপুরে পাথরের চর এলাকার ৩০টি পরিবারকে জামালপুর ৩৫ বিজিবির পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে পাঁচ কেজি চাল, দুই কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, তেল এক লিটার, মুড়ি এক কেজি, লবণ, স্যালাইন, গ্যাস লাইট ও মোমবাতি।

নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে ত্রাণ বিতরণ করেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান। এ সময় ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন, পাথরের চর বিওপির কোম্পানি কমান্ডার তরিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভাঙনকবলিত এলাকার মানুষ উপস্থিত ছিলেন। বিজিবির ত্রাণ সহায়তা পেয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোও বিজিবির অন্যতম মানবিক দায়িত্ব। দুর্যোগময় ও সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী

নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩৫ বিজিবির ত্রাণ বিতরণ

আপডেট সময় ১০:৪০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬