ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বকশীগঞ্জ : বাড়িঘরে লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যুবলাল মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় রাতের আঁধারে বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও বসতঘর লুটপাটের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। ১০ জুলাই, শুক্রবার দুপুর ১২টায় সাধুরপাড়া ইউনিয়নের দক্ষিণ কুতুবেরচর গ্রামের নিজ ভিটায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী যুবরাল মিয়া।

সংবাদ সম্মেলনে যুবরাল মিয়া বলেন, আমি জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকায় রিকশা চালাই। আমার স্ত্রীর ১৮ শতাংশ জমির উপর আমার ঘরবাড়ি ও বসতভিটা রয়েছে। আমার সঙ্গে আমার ভাই নেহাল মিয়ার জমি নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছে।

৮ জুলাই, বুধবার দিবাগত সারারাত বৃষ্টি হওয়ায় রাতের আঁধারে ভোররাত ৪টার দিকে নেহাল মিয়া, হাছেন আলী, নুর হোসেন, রেজাউল করিমের নেতৃত্বে আমার বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। তারা পুরো ঘরবাড়িসহ সকল আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। এতে করে আমার বসতঘরসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুটপাট করা হয়। আমার বসতভিটা ছাড়া সব কিছুই নিয়ে যায় তারা।

হামলা ভাঙচুরের পর এখন তারা আমার বসতভিটা জোরপূর্বক দখলের পাঁয়তারা করে যাচ্ছে। তাই এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। আমি ও আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি।
এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

তবে হামলা ভাঙচুরের ঘটনা অস্বীকার করেন প্রতিপক্ষ হাছেন আলী ও রেজাউল করিম।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৫২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬