ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

সরিষাবাড়ী : সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীমের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মোনাজাতে অংশ নেন নেতা-কর্মীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম  

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীমের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে ১৬ জুন, মঙ্গলবার বিকালে আওনা ইউনিয়নের বাটিকামারী বাজারে আওনা ইউনিয়ন সাবেক ছাত্রদলের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ১২ জুন, শুক্রবার আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আওনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ মিয়া।

দোয়া মাহফিলে বিএনপিনেতা সুরুজ মিয়া বলেন, গরিবের বন্ধুখ্যাত জেলা বিএনপির সভাপতি সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম সর্বদাই জনগণের কল্যাণে কাজ করেন। তার এই অসুস্থতায় নির্বাচনী এলাকার সাধারণ মানুষ ও নেতা-কর্মীরা গভীরভাবে বেদনাবিধুর। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে আসতে পারেন এবং এলাকার উন্নয়নমূলক কাজ এগিয়ে নিতে পারেন, সেজন্য সকলের কাছে দোয়া কামনা করছি।

ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনজুরুল মোর্শেদ শিমুলের পরিচালনায় এতে উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, আওনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক তালুকদার, আওনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, যুগ্মসম্পাদক মিজানুর রহমান মনজু, আব্দুল্লাহ আল মামুন, ক্রীড়া সম্পাদক জুবায়ের আলম, সাবেক ছাত্রনেতা গোলাম সরোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীমের সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. ফরিদুল ইসলাম।

জনপ্রিয় সংবাদ

সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

আপডেট সময় ১০:৩৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬