ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

ইসলামপুরে নকল সিগারেটে বাজার সয়লাব

অবৈধভাবে উৎপাদিত জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সিগারেটের বাজার সম্প্রসারিত হচ্ছে। আসল সিগারেটেই ধূমপান মানুষের শরীরের জন্য ক্ষতিকর। আর এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নকল সিগারেট উৎপাদন করে বাজারে ছড়িয়ে দিচ্ছে। এতে করে সরকার প্রতিদিন মোটা অংকের টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

জানা গেছে, সরকার অনুমোদনবিহীন নকল ব্র্যান্ডের সিগারেট বিভিন্ন জেলায় গোপনে তৈরি করে জামালপুরের  ইসলামপুর উপজেলা পর্যায়ে নামমাত্র ডিলার দিয়ে হরহামেশায় বিক্রি হচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে লোকবল নিয়োগ করে বিভিন্ন ব্যান্ডের সিগারেট খোলাবাজারে পলিথিনে ঢেকে বিক্রি করছে। খোলাবাজারে এসব সিগারেট বিক্রির ফলে উঠতি বয়সের তরুণেরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।

ইসলামপুর বাজারের একাধিক মনোহারি দোকানদার নকল ব্র্যান্ডের সিগারেট সম্পর্কে বলেন, বাজারে আসল ব্রান্ডের চেয়ে কম দামে নকল সিগারেট বিক্রি করে তারা মার্কেট দখল করছে। এতে ক্রেতাও বাড়ছে। কমদামের সিগারেট বর্তমানে বেশি বিক্রি হয়।

ধর্মকূড়া বাজারের একাধিক ব্যবসায়ী জানান, ইসলামপুর পৌর শহরের কয়েকটি স্থানে বিভিন্ন ব্যাণ্ডের নামসর্বস্ব এসব সিগারেটের মজুদ রেখে নিয়োগ করা লোকবলের মাধ্যমে উপজেলার ১২টি ই্উনিয়নের প্রত্যেক বাজারসহ বিভিন্ন মোড়ের দোকানে দোকানে সরবরাহ করছে ।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন রিকশাচালক বলেন, কমদামে পাই তাই এইসব সিগারেটটাই খাই। একজন দিনমজুর বলেন, আগে হুক্কা খাইতাম। এখন আর নাই। সরকার বছর বছর দাম বাড়ায় তাই যেটা কমদামে পাই সেটাই খাই।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক বলেন, ধূমপান মারাত্বক ক্ষতি। তবে দামের সিগারেট তো আরও ক্ষতি। বর্তমানে স্কুল পড়ুয়া ছেলেরা ধূমপানে আসক্ত হচ্ছে। অর্থের অভাবে কমদামের সিগারেটটাই বেছে নিচ্ছে। এতে উঠতি বয়সের যুবকেরা চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। তবে ধূমপান কমাতে চাইলে দেশে যে আইনটি আছে। ১৮ বছরের নিচে কারও কাছে সিগারেট বিক্রি করা যাবে না। এই আইনের কঠোর খুবই জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের সামনে সিগারেট বিক্রি বন্ধ করতে হবে। হাসপাতালের সামনে সিগারেট বিক্রি বন্ধ করতে হবে।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এ এ এম আবু তাহের এ প্রতিবেদককে বলেন, সিগারেট খেলে মানুষের শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে। হতে পারে ফুসফুসের ক্যানসার, মুখমন্ডলের ক্যানসার, বন্ধ্যাত্ব, হার্ট ডিজিজ, ব্রেইন স্ট্রোক, কোষ্ঠকাঠিন্য ইত্যাদির ঝুঁকি বহুগুণে বেড়ে যায়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী এ প্রতিবেদককে বলেন, শুধু সিগারেট নয়, অবৈধ সবকিছুর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। ভবিষ্যতেও করা হবে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

ইসলামপুরে নকল সিগারেটে বাজার সয়লাব

আপডেট সময় ১০:০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬