ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

নিলোফার চৌধুরী মনি এমপিকে গণ-সংবর্ধনা

জামালপুর : বক্তৃতা করেন সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। ছবি : বাংলারচিঠিডটকম

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নিলুফার চৌধুরী মনিকে গণ-সংবর্ধনা দিয়েছেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহামেদ।

১৪ মে, বৃহস্পতিবার দুপুরে শহরের বকুলতলায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহামেদের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নিলুফার চৌধুরী মনি এমপি।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেন, জামালপুরের মানুষ আমাকে যে ভালবাসা ও সম্মান দেখিয়েছে, তাতে আমি আবেগাপ্লুত। আমি এই মাটির সন্তান। এখানেই আমার বেড়ে উঠা। আমি এই জেলার মানুষের ঋণ কোনদিন শোধ করতে পারব না।

তিনি আরও বলেন, জামালপুর একটি দরিদ্র জেলা। এখানকার মানুষ নানা সমস্যার মধ্যে বসবাস করছে। আপনাদের সহযোগিতায় সমস্যাগুলো চিহ্নিত করে জেলার উন্নয়নে কাজ করতে চাই, যেন জামালপুরের মানুষ ভালভাবে বাঁচতে পারে।

বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সবাই বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ থাকবেন। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেবেন।

জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বিঞ্চ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জি এস ফিরোজ মিয়া, জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান প্রমুখ।

এর আগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসাবে তিনি প্রথমবারের মত জামালপুরে এলে জেলার প্রবেশপথ দিগপাইত মোড় থেকে দয়াময়ী মোড় পর্যন্ত প্রায় ২০টি স্থানে পথসভা ও শুভেচ্ছা কর্মসূচির আয়োজন করা হয়। পথসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

এদিকে একই দিন সন্ধ্যায় জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনিকে সংবর্ধনা দিয়েছে জামালপুর প্রেসক্লাব।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিলোফার চৌধুরী মনি এমপিকে গণ-সংবর্ধনা

আপডেট সময় ১০:২৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬