ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

জামালপুর : বন্দেরবাড়ী এলাকায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে অভিযান চালিয়ে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ১৪ মে, বৃহস্পতিবার বিকালে জামালপুর শহরের বন্দেরবাড়ী এলাকায় পরিবেশ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।

পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন রাতুলের নেতৃত্বে ‘স্টার ব্রিকস’ নামে একটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালিত হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ও পরিবেশের জন্য ক্ষতিকর ফিক্সড চিমনি ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

ইটভাটার মালিকপক্ষের কেউ উপস্থিত না থাকায় জরিমানার অর্থ পরিশোধের জন্য স্টার ব্রিক্সের ব্যাবস্থাপক তপন আহমেদ এজাজকে নির্দেশ দেওয়া হয়। এছাড়াও ইটাভাটার ফিক্সড চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

জামালপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি এ প্রতিবেদককে বলেন, জামালপুর জেলায় মোট চারটি ফিক্সড চিমনিযুক্ত ইটভাটা ছিল। গত দুই সপ্তাহে অভিযান চালিয়ে তিনটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাকি একটিতে দ্রুতই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন রাতুল এ প্রতিবেদককে বলেন, সারাদেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জামালপুরে অবৈধ ফিক্সড চিমনি পুরোপুরি ধ্বংস করা হয়েছে। তিন লাখ টাকা জরিমানাও করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই ধরনের অভিযান চলমান থাকবে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

আপডেট সময় ১০:১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬