ঢাকা ১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ধনতলা কমিউনিটি ক্লিনিক

ডোবার পানিতে ভাসছে সরকারি ওষুধ

ইসলামপুর : ধনতলা কমিউনিটি ক্লিনিক। ইনসেটে জলে ভাসা ওষুধ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ডোবার পানিতে ভাসছে সরকারি ওষুধ। কমিউনিটি ক্লিনিকের পাশের ডোবায় ওষুধ ভাসতে দেখে এলাকাবাসীর মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

১ মে, শুক্রবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা কমিউনিটি ক্লিনিক সংলগ্ন ডোবায় বিপুল পরিমাণ সরকারি ওষুধ ভাসছে। এসব ওষুধ ভাসমান অবস্থায় থাকার ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে নানা আলোচনা চলছে। সরকারি স্বাস্থ্যসেবায় বরাদ্দ এসব ওষুধ কিভাবে ডোবায় এল তা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, ৩০ এপ্রিল, বৃহস্পতিবার বিকালের দিকে উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা কমিউনিটি ক্লিনিকের পাশের ডোবায় বিপুল পরিমাণ ওষুধ ভাসতে দেখতে পাই। ডোবাতে সরকারি ওষুধ ভাসছে। অথচ আমরা চাহিদামত চিকিৎসা সেবা ও ওষুধ পাই না। নিয়মিত স্বাস্থ্যসেবা মিলত না। অধিকাংশ সময় বন্ধই পাওয়া যায়। খোলা থাকলেও রোগীদের বলত ওষুধ নেই।

তাদের ধারণা, মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় ওষুধগুলো এভাবে ফেলে দেওয়া হয়েছে। এসব ওষুধ যথাসময়ে রোগীদের মধ্যে বিতরণ করা হলে চরাঞ্চলের অসংখ্য মানুষ উপকৃত হতেন। স্বাস্থ্যসেবার ঘাটতি অনেকটাই কমে আসত।

ধনতলা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মো. মিস্টার এ প্রতিবেদককে বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের এ প্রতিবেদককে বলেন, পানিতে ওষুধ ভাসতে থাকার বিষয়টি শুনেছেন। ওই ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ধনতলা কমিউনিটি ক্লিনিক

ডোবার পানিতে ভাসছে সরকারি ওষুধ

আপডেট সময় ০৯:৩০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬