ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

জামালপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

জামালপুর : স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইফতেদায়ি মাদরাসা অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে জামালপুরে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি জামালপুর জেলা শাখা।

১৫ এপ্রিল, বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি জামালপুর জেলা শাখার সভাপতি মো. ইমামুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি জেলা শাখার সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, জ্যেষ্ঠ সহ-সভাপতি মাওলানা জাওহের আলী, সাবেক সভাপতি মাওলানা শেখ ফরিদ, বর্তমান কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য মিজানুর রহমান, সদর উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম হাশেম, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসন, ইসলামপুর উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম, মেলান্দহ উপজেলা শাখার সভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মোছা. সাবিনা আক্তার, মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক রিয়াজুর ইসলাম, বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম নয়ন প্রমুখ।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি জামালপুর জেলা শাখার সভাপতি মো. ইমামুল হাসান বলেন, মাদরাসা শিক্ষার মান উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে আলিয়া শিক্ষার প্রাথমিক স্তর অনুমোদনের জন্য ১৯৭৮ অধ্যাদেশ ১৭(২) ধারা জারি করেন। সেই মোতাবেক ১৯৮৪ সালে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রায় ১৮ হাজার স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা স্বীকৃতি পায়। এরই ধারাবাহিকতায় ১৯৯৪ সালে তৎকালীন সরকারের নিবন্ধন প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের ৫০০ টাকা করে ভাতা প্রথা চালু হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে ২০০১ সালে চার দলীয় ঐক্যজোট সরকার প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষার্থীদের বিনামূল্যে সরকারিভাবে পাঠ্যপুস্তর বিতরণ ও উপবৃত্তি চালু করেন। কিন্তু বিগত সরকার ২০১৩ সালে ২৬ হাজার ১৯টি নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। অথচ একটি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ কিংবা এমপিওভুক্ত করার কোন উদ্যােগ নেননি।

তিনি বলেন, বিগত সরকারের জাতীয়করণ কার্যক্রমে বিদ্যালয়সমূহ অন্তর্ভুক্ত হলেও দীর্ঘদিন ধরে স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো অবহেলিত অবস্থায় রয়েছে। ফলে হাজার হাজার শিক্ষক-কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। শিক্ষার্থীরাও আধুনিক ও ধর্মীয় শিক্ষার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। গত বছরের ২৮ জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।

মানববন্ধনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি জেলা ও উপজেলা শাখার বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন শিক্ষক নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

জামালপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ১০:২২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬