ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

বকশীগঞ্জে ৫ শতাধিক অসহায় ও দুস্থ মানুষ পেল ঈদ উপহার

বকশীগঞ্জ : অসহায় ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ করেন ব্যবসায়ী গাজী মো. ধন মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫ শতাধিক অসহায়, দুস্থ ব্যক্তিকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ১৮ মার্চ, বুধবার সকালে সাধুরপাড়া ইউনিয়নের ব্যবসায়ী গাজী মো. ধন মিয়ার ব্যক্তিগত উদ্যোগে কামালের বার্ত্তী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় ব্যবসায়ী গাজী মো. ধন মিয়া সাধুরপাড়া ইউনিয়নবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানান। তিনি বলেন, ভবিষ্যতেও সাধুরপাড়াবাসীর পাশে থাকব। এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা চাই।

অনুষ্ঠানের প্রধান অতিথি দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মনির বক্তব্য রাখেন এবং ঈদ উপহার বিতরণ করেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যবসায়ী জিএম কিংরাজ। সাধুরপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ আবদুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য হামিদুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি রুহুল আমিন প্রমুখ।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

বকশীগঞ্জে ৫ শতাধিক অসহায় ও দুস্থ মানুষ পেল ঈদ উপহার

আপডেট সময় ১০:৪৭:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬