ঢাকা ১০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুর প্রেসক্লাবে ডেইলি বাংলাদেশ পোর্টালের সম্পাদক শাহিদকে সংবর্ধনা সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি রক্ষা করছে বিএনপি : সংসদ সদস্য শামীম তালুকদার প্রকৃতি রক্ষার বৈশ্বিক লক্ষ্য অর্জনের উপায় খুঁজতে আর্মেনিয়ায় জাতিসংঘ সম্মেলন শুরু ট্রাম্পের সমালোচনার মুখে উত্তেজনা প্রশমনে মার্কিন দূতদের সঙ্গে জেলেনস্কির আলোচনা জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের পক্ষে সাফাই মাদারগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব

জামালপুরে স্ত্রীকে হত্যায় জড়িত স্বামী আইনজীবী তাইফুরের ফাঁসির দাবিতে মানববন্ধন

জামালপুর : স্ত্রীকে হত্যাকারী আইনজীবী হোসেন তাইফুরের ফাঁসির দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম 

জামালপুর পৌর শহরের ফুলবাড়িয়া দড়িপাড়া এলাকায় স্ত্রী তাহমিনা আক্তার তানিয়াকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টার প্রতিবাদে স্বামী হোসেন তাইফুরের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জেলা শাখা ও এলাকাবাসী।

১২ মার্চ,  বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর পৌর শহরের দয়াময়ী মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব লরেন হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিম।

নিহত তাহমিনা আক্তার তানিয়া পৌর শহরের মুকুন্দবাড়ি এলাকার আবু তাহেরের মেয়ে। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিশাদ রেজওয়ান বাবু, নিহতের ছোট ভাই ও মামলার বাদী আইনজীবী আবু ফাহাত তৌকির, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মারুফ আহম্মদ খান মানিক, চিকিৎসক মনিরুজ্জামান প্রমুখ।

জামালপুর জেলা আইনজীবী সমিতিরি সাধারণ সম্পাদক রিশাদ রেজওয়ান বাবু বলেন, দ্রুত বিচার আইনের মাধ্যমে আসামির সর্বোচ্চ দন্ড প্রাপ্তির জন্য আমরা আইনি সহায়তা দিয়ে যাব।

নিহতের ভাই এবং মামলা বাদী আইনজীবী আবু ফাহাত তৌকির বলেন, এই পাশবিক হত্যাকান্ডের বিচার না হলে আমরা শান্তি পাব না। আমার নিরপরাধ বোনের আত্মাও শান্তি পাবে না। আমরা সবোর্চ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর সেলিম বলেন, খুনি তাইফুরের বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। তিনি আপামর মানুষের ক্ষোভ প্রশমনে দ্রুত বিচার দাবি করেন।

অন্যান্য বক্তরাও দ্রুত সময়ের মধ্যে বিচারকাজ সম্পন্ন করে স্বামী হোসেন তাইফুরের ফাঁসির দাবি করেন। মানববন্ধনে উন্নয়ন সংঘ, এইচআরডি নেটওয়ার্ক, তরঙ্গসহ নিহতের স্বজন ও এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

উল্লেখ্য, পারিবারিক কলহের জের ধরে ৫ মার্চ দিবাগত রাতে স্ত্রী তাহমিনা আক্তার তানিয়াকে শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর বিছানায় মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করে স্বামী হোসেন তাইফুর। এ সময় চারদিকে ধোয়া ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে করেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় নির্যাতনকারী হোসেন তাইফুরকে আটক করে পুলিশ। পরদিন নিহতের ভাই আবু ফাহাত তৌকির বাদী হয়ে হোসেন তাইফুরকে আসামি করে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জনপ্রিয় সংবাদ

ইসলামপুর প্রেসক্লাবে ডেইলি বাংলাদেশ পোর্টালের সম্পাদক শাহিদকে সংবর্ধনা

জামালপুরে স্ত্রীকে হত্যায় জড়িত স্বামী আইনজীবী তাইফুরের ফাঁসির দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৯:৫৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬