ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু মাদারগঞ্জে কাজে আসে না ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় দেওয়ানগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা

দলে ফিরলেন সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলনেতা লিটন

সরিষাবাড়ী : উপজেলা ছাত্রদলনেতা লিটন মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলনেতা লিটন মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে জেলা ছাত্রদল কমিটি। একই সঙ্গে তাকে পুনরায় স্বপদে বহাল করা হয়েছে।

৩০ জানুয়ারি, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের যৌথ স্বাক্ষরিত জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। লিটন মিয়া উপজেলার ডোয়াইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দ্বায়িত্ব পালন করে আসছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর লিটন মিয়াকে সাময়িকভাবে বহিষ্কার করে জেলা ছাত্রদল। পরবর্তীতে লিটন মিয়ার আবেদনের প্রেক্ষিতে তার সাংগঠনিক আদর্শ, রাজনৈতিক কর্মকাণ্ড ও পূর্বের ভূমিকা পর্যালোচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়।

ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লিটন মিয়া এ প্রতিবেদককে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের আদর্শ বুকে ধারণ করে ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক থেকে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হই। দলের নির্দেশ মেনে সামনের দিনগুলোতে জনগণের সেবা করে যাব।

এ ব্যাপারে উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ জানান, ডোয়াইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লিটন মিয়ার সাংগঠনিক কর্মকাণ্ড অনেক ভালো। আগামীদিনে তার নেতৃত্বে ইউনিয়ন ছাত্রদল অতীতর যে কোনো সময়ের চেয়ে আরো বেগবান হবে আশা করি। তার এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

দলে ফিরলেন সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলনেতা লিটন

আপডেট সময় ০৯:৩৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬